শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে পুরোদমে। এবার নন্দীগ্রাম উপজেলার একটি পৌর এলাকা ও পাঁচটি ইউনিয়নের ৪৮টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী ও মালাকাররা। দিন-রাত পরিশ্রম করে তাঁরা প্রতিমা নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার রায় বলেন, নন্দীগ্রাম উপজেলার ৪৮টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। এবার সরকারি অনুদান তুলনামূলক বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এতে আমরা খুশি। দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপ কমিটির স্বেচ্ছাসেবীরাও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

নন্দীগ্রাম হিন্দুপাড়া রাধাগোবিন্দ মন্দির দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি আকাশ কুমার কর্মকার বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে অতিথি ও ভক্তবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এবারের দুর্গাপূজায় শনিবার (১০ অক্টোবর) মহালয়ার মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়েছে। মহালয়ার মাধ্যমে দেবী দুর্গার আগমনী বার্তা ছড়িয়ে পড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও উৎসব আয়োজনের প্রস্তুতি। দুর্গোৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। মহাষষ্ঠীর মধ্যদিয়ে মন্ডপে দুর্গোৎসব শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠী, শনিবার ও রবিবার (১৭ ও ১৮ অক্টোবর) মহাসপ্তমী, সোমবার (১৯ অক্টোবর) মহাঅষ্টমী, মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীপূজা উদযাপিত হবে।

জনপ্রিয়

নন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি

প্রকাশের সময়: ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬