মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে কুকুরের কামড়ে প্রাণ গেল শিশুর, ঘটনাস্থলে প্রশাসন

গাইবান্ধার সাদুল্লাপুরে কুকুরের কামড়ে সিনথিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রওজাতুন জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিলকিস চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহানসহ অনেকে। এ সময় তারা নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

কামারপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাজহারুল মাজেদ বাবু স্বজনদের বরাত দিয়ে বলেন, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উত্তর হাটবামুনী গ্রামের সনজু মিয়ার মেয়ে সিনথিয়া আক্তার প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে একটি কুকুর তাকে ধাওয়া করে কামড় দেয়। এতে শিশুটি রক্তাক্ত ও গুরুতর আহত হয়। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুরের পাশাপাশি শিয়ালেরও চলাচল রয়েছে। এতে শিশুসহ সব বয়সের মানুষদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা।

ঘটনার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তারা ঘটনার বিস্তারিত জানতে এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

স্থানীয়দের দাবি, শুধু ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন নয়, সাদুল্লাপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব ও জলাতঙ্কের ঝুঁকি বিবেচনায় নিয়ে নিয়মিত নজরদারি, প্রয়োজনীয় টিকাদান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রওজাতুন জান্নাত বলেন, কুকুরের কামড়ের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নির্ধারিত সময়ে জলাতঙ্কের টিকা নেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়েছে। একই সঙ্গে এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৩:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬