দিনাজপুরের খানসামা উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হক।
প্রেস কনফারেন্সে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন।
এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















