বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ইউনুস আলী (৪৮) নামে এক মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোররাত ৩টা ৫ মিনিটে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের বিজয়ঘট গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইউনুস আলী নন্দীগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের বিজয়ঘট গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, নাশকতা মামলায় মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে বগুড়া কোর্টে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময়: ০৯:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬