বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তার স্বীকৃতি পেলেন গাইবান্ধার মাহাবুবুর

জাতীয় পর্যায়ে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুবুর রহমান। ‘ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রাম’-এর আওতায় দেশের নির্বাচিত ১৮ জন উদ্যোক্তার মধ্যে স্থান করে নিয়ে এ স্বীকৃতি পান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মধ্য থেকে দীর্ঘ ও প্রতিযোগিতামূলক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ১৮ জনকে নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়। মূল্যায়ন প্রক্রিয়ায় বিভাগীয় পর্যায়ের কর্মসূচি, প্রশিক্ষণ, অনলাইন সাক্ষাৎকার, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপ অনুসরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই, স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি এবং ব্যাংক এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচিত ১৮ জন উদ্যোক্তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হয়।

এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মাহাবুবুর রহমান জানান, এর আগেও তিনি দুইবার জাতীয় পর্যায়ে দেশসেরা ইউনিয়ন ডিজিটাল তথ্য উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া রংপুর বিভাগীয় পর্যায়ে উদ্যোক্তা পুরস্কার অর্জনের পাশাপাশি গাইবান্ধা জেলায় সাতবার সেরা উদ্যোক্তা হওয়ার গৌরব অর্জন করেছেন। এবারের জাতীয় পর্যায়ের স্বীকৃতি তাঁর কর্মজীবনের অর্জনে নতুন মাত্রা যোগ করেছে।

মাহাবুবুর রহমান বলেন, এ সম্মাননা তাকে আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে দ্রুত, সহজ ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ অর্জন নতুন উদ্দীপনা জোগাবে। তাঁর এ সাফল্যের পেছনে যারা বিভিন্ন সময়ে সহযোগিতা, পরামর্শ ও উৎসাহ দিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৮:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬