বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে চাঁদাবাজি ও নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসে এক নারীর কাছ থেকে ৪২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে কথিত মানবাধিকার কর্মী মো. নুর আলম সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত মো. নুর আলম সিদ্দিক সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব সীচা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কথিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই মহিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার বাদী। মামলাটি বর্তমানে তদন্তাধীন। এ মামলার সূত্রে থানায় যাতায়াতের সময় নুর আলম সিদ্দিকের সঙ্গে তার পরিচয়। নুর আলম নিজেকে মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার পরিচালক পরিচয় দিয়ে মামলায় ন্যায়বিচার পাইয়ে দেওয়া এবং পত্রিকায় বিষয়টি প্রচারের আশ্বাস দেন। এ জন্য তিনি ওই নারীর কাছে টাকা দাবি করেন। সরল বিশ্বাসে টাকা দিতে সম্মত হলে গত ৭ অক্টোবর সকাল ১১টার দিকে তাকে নিজের বাসায় নিয়ে প্রথমে ১০ হাজার টাকা নেন। পরে বিভিন্ন সময়ে আরও ৩২ হাজার টাকা নেন। সব মিলিয়ে তার কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় ওই নারী নুর আলমের কাছে টাকা ফেরত চান। এ সময় নুর আলম তাকে নিজের বাসায় ডেকে অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ওই নারী। প্রস্তাবে রাজি না হওয়ায় পুলিশ সুপারের কার্যালয়ের লোগো ব্যবহার করে ভয়ভীতি দেখান তিনি। তার কথামতো না চললে বড় ধরনের ক্ষতি করা এবং ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে হাজতে পাঠানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মো. নুর আলম সিদ্দিকের সঙ্গে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
তিনি বলেন, গাইবান্ধার কয়েকজন সাংবাদিক ওই নারীকে দিয়ে তার বিরুদ্ধে এসব অভিযোগ করিয়েছেন।

অপর এক প্রশ্নের জবাবে নুর আলম বলেন, ওই নারী একদিন তাকে ফোন করেছিলেন। তখন তিনি পুলিশ সুপারের কার্যালয়ে ছিলেন। তবে তিনি পুলিশ সুপার বা ডিবি পুলিশের ভয় দেখাননি বলে দাবি ।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজার সঙ্গে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি আরও বলেন, “এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে ইতোপূর্বে বেশ কয়েকবার তাঁকে সতর্ক করা হয়েছিল। তারপরও তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত হননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৬:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬