‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদাৎ জামান জিকো, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দ এবং খামারি মো. মাজহারুল ইসলাম ও মো. নজরুল ইসলাম। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের উৎপাদন বাড়াতে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানো জরুরি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচি খামারি ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















