বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ উন্নয়নের আহ্বান

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস ছালাম, টেকনিশিয়ান তৌফিক চৌধুরী, মিঠুন কর্মকার, ভ্যাকসিনেটর আব্দুর রশিদ, খামারি নুর আলম আকন্দ, সাংবাদিক ফারুক হোসেন, আস্থা এগ্রোর প্রতিনিধি সোহেল নওরোজসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণীর মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৬:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬