গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের গাইবান্ধা জেলা শাখার আমীর মো. আব্দুল করিম বলেছেন, আমীরের দায়িত্ব কোনো পদ-পদবি বা সম্মানের বিষয় নয়; বরং এটি একটি আমানত ও গুরুদায়িত্ব। সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের নবনির্বাচিত উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. আব্দুল করিম এমিপি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং মানুষের কল্যাণে কাজ করাই হবে প্রত্যেক দায়িত্বশীলের প্রধান লক্ষ্য। সততা, নিষ্ঠা ও জবাবদিহির মাধ্যমে সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার। এছাড়া গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য
জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় নবনির্বাচিত আমীরদের শপথবাক্য পাঠ করান জেলা আমীর মো. আব্দুল করিম এমপি।
শপথ গ্রহণকারীরা হলেন— সুন্দরগঞ্জ উপজেলা আমীর মো. সামিউল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, গাইবান্ধা পৌর আমীর একেএম ফেরদৌস আলম, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, পলাশবাড়ী উপজেলা আমীর মাওলানা একরামুল হক, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আশরাফুল ইসলাম রাজু, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন এবং ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 























