বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উড়বে- প্রধানমন্ত্রী

মোঃ শাহজাহান সাজ : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।তিনি আরো বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

নতুন নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

পরে সারা বাংলাদেশে বিশ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের অংশ হিসেবে মহেন্দ্রনগর মডেল খালের উদ্বোধন করেন। এ সময় তিনি খালের পানিতে দেশীয় মাছের পোনা ও হাঁস অবমুক্ত এবং বৃক্ষরোপণ করেন।

উদ্বোধন শেষে সেখানে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি সুবিধার জন্য সরকার খাল খনন কর্মসূচি শুরু করেছে। এতে কৃষকদের সেচ সুবিধার পাশাপাশি পরিবেশ পরিষ্কার-পরিছন্ন থাকবে। বক্তব্যে খাল খনন কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আইনশৃঙ্খলা ও গণতন্ত্র প্রসঙ্গেও কথা বলেন তারেক রহমান।

বিকাল ৩ টায় কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দিনব্যাপী সফরে লালমনিরহাটে এসেছিলেন তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

এয়ারফিল্ডে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয়

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উড়বে- প্রধানমন্ত্রী

প্রকাশের সময়: ০৬:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬