শিক্ষকদের সম্মান জানিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা অংশ নেন।
রোববার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থায়ও নানা পরিবর্তন এসেছে। প্রযুক্তিনির্ভর শিক্ষা, শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং সৃজনশীলতা বাড়াতে শিক্ষকদের আরও দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।
দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















