বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ইয়াবা-গাঁজা-মদ জব্দ, নারী গ্রেফতার

গাইবান্ধা পৌর শহরে শাকিলের বাড়িতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা, গাঁজা ও মদ জব্দের পাশাপাশি চামেলী রানী (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার সুইপারপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার চামেলী রানী সুইপারপট্টি (পোস্ট অফিস) এলাকার মৃত রঞ্জিতের স্ত্রী।

জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় চামেলী রানী নামের এক  নারীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়।  তবে উদ্ধার হওয়া মাদকের সুনির্দিষ্ট পরিমাণ, কোনো মামলা হয়েছে কি না—এসব তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

জনপ্রিয়

আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ উন্নয়নের আহ্বান

গাইবান্ধায় ইয়াবা-গাঁজা-মদ জব্দ, নারী গ্রেফতার

প্রকাশের সময়: ০৫:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬