গাইবান্ধার সাদুল্লাপুরে মতিয়ার রহমান নামে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবন্দী দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মতিয়ার রহমান ওই গ্রামের মৃত আসমত সরকারের ছেলে। তিনি নিষিদ্ধ কার্যক্রম জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি বলে জানা গেছে।
পুলিশ জানায়, মতিয়ার রহমান একটি সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি পারিবারিক মামলা রয়েছে।
সাদুল্লাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হাসানুল কবির গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পরোয়ানার ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেফতা করা হয়েছে। এ আসামি মতিয়ার রহমানকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 








