গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও গাইবান্ধা জেলা ছাত্রদলের নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি সাদুল্লাপুর সরকারি কলেজ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা ছাত্রদলের সভাপতি পারভেজ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ায়ীসহ স্থানীয় নেতারা।
এসম উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব রেজোয়ান হোসেন সুজন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু, যুগ্ন আহ্বায়ক মাসুদ আকন্দ, শাহীন আল পারভেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, যুব নেতা জাকির হোসেন প্রমুখ।

জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন বলেন, নবগঠিত কমিটির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে হবে। শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আশা করি, নতুন নেতৃত্ব ঐক্য ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেবে।
উপজেলা ছাত্রদলের সভাপতি পারভেজ সরকার বলেন, নবগঠিত কমিটি অনুমোদন করায় কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ কমিটির মাধ্যমে সাদুল্লাপুরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করব।
অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার ১১টি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















