দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী হোসনে আরা বেগম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) গুলশান ঈ জাহান পাতা, বিএনপি নেতা মেছবাহুল ইসলাম, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া ইবনে মাহতাব, পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















