শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন, দুজনের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত ২ হাজার ৭০০ লিটার জেলি, ২০০ কেজি সয়াবিন ও ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কৈডাঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পাবনা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে এবং সংস্থাটির সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কৈডাঙ্গী এলাকার মৃত আবু তালেবের ছেলে আবুল বাশার ও হাবিল প্রামাণিকের ছেলে সবুজ। ভ্রাম্যমাণ আদালত আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে সংস্থাটির ১০ সদস্যের একটি দল অংশ নেয়। এ সময় ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম এবং ভাঙ্গুড়া থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন, দুজনের কারাদণ্ড

প্রকাশের সময়: ০৩:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬