রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

বেশ কিছুদিনের প্রেমের সম্পর্ক। ছেলের পরিবার এই কিশোর প্রেমের সম্পর্ক মেনে নিলেও মেয়ের পরিবার মেনে নেয়নি। তবুও তাদের উভয় পরিবারের আশ্বাসে তারা দু’জনেই আশায় ছিল তাদের বিয়ে হবে সংসার হবে।

কিন্তু মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলেকে তার প্রেমিকার বিয়ের খবর দেওয়া হলে ছেলেটি বিরহে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ জুন) পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে। নিহত কিশোর গোলাম রাব্বি (১৫)। সে ঐ গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে।

নিহত রাব্বির বড় ভাই রিয়াজ শেখ জানান, আমার পাশের গ্রামের একটি মেয়ের সাথে আমার ছোট ভাই রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তারা দুজনে বাড়িতে কাউকে কিছু না বলে হাড়িয়ে যায়। পরে উভয় পরিবার খোজাখুজি করে তাদের বিয়ে দেওয়ার আশ্বাসে বাড়িতে নিয়ে আসি।

এরপর মেয়ের পরিবার কৌশলে মেয়েকে ঢাকায় তার এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয় এবং তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সোমবার সকালে রাব্বির সাথে ঐ মেয়ের এক আত্মীয়র কথা হয় এবং সে জানায় তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে।

এমন খবর শুনে রাব্বি বাড়ির সবার অগোচরে নিজ ঘরের দড়জা বন্ধ করে ডাবের সাথে রশিতে ঝুলে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। আমার ভাইকে আত্মহত্যায় প্ররোচনায় অভিযুক্ত ঐ পরিবারের শাস্তি চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার তদন্ত কর্মকর্তা নয়ন কুমার দাস জানান, ঘটনাটি জানার পরেই আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হবে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

জনপ্রিয়

প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

প্রকাশের সময়: ০৬:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫