রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম শফিক। উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আনোয়ারুল ইসলাম বাবু, কৃষিবিদ আবু তারেক সিদ্দিক।

বিরামপুর উপজেলা ও পৌর এলাকায় বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এদিন ২১ হাজার ৬ শত ঔষধি ও ফলের চারা বিতরণ করা হয়।

জনপ্রিয়

বিরামপুরে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

প্রকাশের সময়: ০৭:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫