রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গৃহবধূকে গলা কেটে হত্যা, শ্বশুর-শাশুড়িসহ গ্রেফতার ৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জনতা বেগমে নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার করা হয়েছে। এ ঘটনার মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামিরা হলেন- নিহত জনতা বেগমের শ্বশুর মতলব আলী (৬৫), শাশুড়ি লতিফুল বেগম (৫৬), ননদ মনি বেগম (৩০) দেবর আব্দুর  ছাত্তার আলী (৩৫) ও আকতারুল ইসলাম (৩২)।

হত্যার শিকার জনতা বেগম সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে ও শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর মৎস খামার গ্রামের আব্দুল লতিফ মিয়ার স্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- জনতা বেগমের সঙ্গে ১১ বছর আগে মতলব মিয়ার ছেলে আব্দুল লতিফের বিয়ে হয়। বিয়ের পর থেকে জনতা বেগমসহ তার পরিবারকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ জুন সকাল ৯ টার দিকে আব্দুল লতিফ তার স্ত্রী জনতা বেগমকে হাত-পা বেঁধে দা দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় জনতা বেগমকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ১১ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের হয়।

গাইবান্ধার র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, বুধবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ ও র‌্যাব-৪ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকার আশুলিয়ার নিশ্চিতপুর এলাকা থেকে এ হত্যাকাণ্ডে জড়িত একই পরিবারের ৫ জন আসামিকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিদের সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

গৃহবধূকে গলা কেটে হত্যা, শ্বশুর-শাশুড়িসহ গ্রেফতার ৫

প্রকাশের সময়: ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫