বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ১৪ প্রাণহানি, ৭০ লাখ টাকার সহায়তা

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারে ৭০ লাখ টাকা এবং গুরুতর আহত দুজনকে ছয়লাখ টাকাসহ মোট ৭৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সল হাসান, মোটরযান পরিদর্শক কামাল আহমেদ কাজলসহ জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের সহায়তা অব্যাহত থাকবে। দুর্ঘটনায় কেউ নিহত হলে তাঁর পরিবার যেমন আর্থিক সংকটে পড়ে, তেমনি গুরুতর আহত ব্যক্তির চিকিৎসা ও পরবর্তী জীবনের ব্যয়ও পরিবারের ওপর বড় চাপ তৈরি করে। সরকারি সহায়তার মাধ্যমে সেই চাপ কিছুটা লাঘবের চেষ্টা করা হচ্ছে।

বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সল হাসান জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দায়িত্বশীলতা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ১৪ প্রাণহানি, ৭০ লাখ টাকার সহায়তা

প্রকাশের সময়: ০৮:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬