শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর হবে’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে কেউ অরাজকতা সৃষ্টি কিংবা জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর হবে।
শনিবার (১০ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছেন। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে বলেও তিনি সতর্ক করে দেন।
টিকা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সেজন্য তিনি সবাইকে দ্বিতীয় ডোজের টিকা নেয়ার অনুরোধ জানান। সবাইকে টিকা দেয়ার সক্ষমতা সরকারের রয়েছে বলেও তিনি জানান।
জনপ্রিয়

নন্দীগ্রামে খাস জায়গা জবরদখল করে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ

অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর হবে’

প্রকাশের সময়: ০৬:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১