সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় আ.লীগ নেতার বাসায় জুতা ব্যবসায়ীর লাশ, দল থেকে অব্যাহতি

ছবি: মাসুদ রানা

গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানার বাসা থেকে হাসান আলী (৪৫) নামের এক জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় মাসুদ রানাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার (১১ এপ্রিল) গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল শনিবার (১০ এপ্রিল) জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানার বাসায় অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক পদ হতে মাসুদ রানাকে অব্যাহতি প্রদান করা হল।

ঘটনার বিবরণে জানা যায়, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মাসুদ রানা একজন দাদন ব্যবসায়ী।গাইবান্ধা শহরের থানাপাড়ার বাসিন্দা ও জুতা ব্যবসায়ী হাসান আলীর কাছে সুদের টাকা পাওনা ছিল তার। এই টাকার জন্য হাসান আলীকে বাসায় জিম্মি করে রাখছিলেন। সেখানে টাকা পরিশোধের ব্যর্থ হওয়ায় মাসুদের বাসায় আত্নহত্যা করে হাসান আলী। শনিবার এ ঘটনায় পুলিশ তার লাশ উদ্ধারসহ আওয়ামীলীগ নেতা মাসুদ রানাকে আটক করে।

গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন,  শহরের খানকা শরীফ এলাকার বাসিন্দা মাসুদ রানা। তার বাসা থেকে হাসান আলীর লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাসুদ রানাকেও আটক করা হয়।

গাইবান্ধায় আ.লীগ নেতার বাসায় জুতা ব্যবসায়ীর লাশ, দল থেকে অব্যাহতি

প্রকাশের সময়: ০৫:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১