গাইবান্ধার সাদুল্লাপুর ও সদর উপজেলায় গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মাসী। এসবের মধ্যে ৫ ফার্মাসীর ১১ হাজার ৫০০ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সদর উপজেলার কুপতলা স্কুলের বাজার ও সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ। এসময় লাইসেন্স ব্যতীত ফার্মেসী পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ রাখার অপরাধে ৫ টি ফার্মেসীকে ১১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















