বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুন) উপজেলা কমিটির আহবায়ক ও যুগ্ন আহবায়কগণের যৌথ স্বাক্ষরে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বনগ্রাম ইউনিয়ন শাখার আহবায়ক কমিটিতে সাজু মিয়াকে আহবায়ক ও সুমন চন্দ্র সরকার, কামরুজ্জামান কাদির, রিপন মিয়া এবং খোরশেদ আহম্মেদ শিমুলকে যুগ্ন আহবায়ক মনোনিত করা হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আসলাম হোসেন নান্নু এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বনগ্রাম ইউনিয়নের বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন পুর্ণগঠন কমিটির অনুমোদন করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 

















