গাইবান্ধার সুন্দরগঞ্জে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উঠান বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (১০জুন) বিকালে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া চৌরাস্তা গ্রামে সুন্দরগঞ্জ তথ্যকেন্দ্রের আয়োজনে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় এ উঠান বৈঠক হয়।
বাল্যবিয়ের কুফল ও স্বাস্থ্য সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি কায়সার প্রমূখ। এ সময় হাতিয়া চৌরাস্তা গ্রামের বিভিন্ন বয়সের নারীরা উপস্থিত ছিলেন।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 

















