বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের রায়কে প্রাধান্য দিয়েই গ্রাম্য সালিসের মুলতবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি গ্রাম্য সালিস-বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় পুর্বের আদালতের রায়কে প্রাধান্য দিয়েই এই বৈঠক মুলতবি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে ধাপেরহাটের পালানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, আদালতের নির্দেশে ২০১৭ সালের ২ মে  গাইবান্ধা জজ আদালতের সহকারি নাজির আক্তারুল ইসলাম পালানপাড়া মৌজার জেএল নং ১২৭,  সিএস খতিয়ান নং ১১৮, হাল দাগ  নং ১৩৭, ২৩৮, ২৩৯ তিন দাগে  মোট ২.৯০ একর তফসিলের জমি ঢাকঢোল পিটিয়ে বাদীপক্ষ এমদাদ গংকে বুঝিয়ে দিয়ে যায়।

এদিকে, গত ৩ জুন সেই জমি ২২টি পরিবার বিআরএস রেকর্ডমূলে প্রফুল্ল কুমার সরকার ও প্রভাস চন্দ্র সরকারের নিকট থেকে ক্রয় করা ৬৮.৭৫ শতাংশ জমি আদালতের রায়কে উপেক্ষা করে তারা দখল নিয়ে বিরোধ সৃষ্টি করে । সৃষ্ট এ বিরোধ সমাধানে এই  সালিস অনুষ্ঠিত হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পক্ষের  উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনার একপর্যায়ে সিদ্ধান্ত হয় যে, উভয় পক্ষ আগামীতে সুবিধাজনক সময়ে বসে সমস্যার সমাধান কল্পে বৈঠক অনুষ্ঠিত হবে।

সালিস বৈঠকের সভাপতি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আদালতের রায় অনুসরণ করেই বিরোধ নিষ্পত্তি করবো। এতে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।

এ সময় উপস্থিত লোকজন আদালতের রায়কে সম্মান জানিয়ে শান্তিপূর্ণভাবে ওই বৈঠকের সমাপ্তি ঘটায়। স্থানীয়দের ধারণা, এতে করে দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান সম্ভব হবে।

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা: এমপি মমতাজ

আদালতের রায়কে প্রাধান্য দিয়েই গ্রাম্য সালিসের মুলতবি

প্রকাশের সময়: ০৯:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫