শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালতির পানিতে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বালতির পানিতে পড়ে সালমান ফারসি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, সকালের দিকে বাড়ির উঠানে পানিভর্তি একটি বালতি ছিল। এরপাশে খেলছিল সালমান ফারসি। এরই মধ্যে বাড়ির লোকজনের অজান্তে হঠাৎ করে সে বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর টের পেয়ে সালমানকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহোদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাদুল ইসলাম বলেন, ওইস্থানে পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা লোকমুখে শুনেছি। এ বিষয়ে অভিভাবকদে সচেতন থাকা উচিত।

বালতির পানিতে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ০২:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫