শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে সাপের কামড়ে সুমী খাতুন (৩৫) নামের এক গৃহিনীর মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) ভোর ৫ ঘটিকার দিকে তার মৃত্যু হয়।

নিহত গৃহবধু উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর সরদার পাড়া এলাকার মো: রফিকুল সরদারের স্ত্রী ও ২ সন্তানের জননী ছিলেন।

প্রত্যক্ষদর্শী এবং পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২১ জুন) দিবাগত রাত ১১ টার দিকে বিছানায় মশারী টাঙ্গানোর সময় যে কোন বিষাক্ত সাপে কামড় দেয় ঐ গৃহবধুকে। কোন কিছু দেখতে না পেয়ে ইঁদুর বা অন্য কোন প্রাণী কামড় দিয়েছে ভেবে কর্ণপাত না করে শুয়ে পরেন।

কিন্তু রাত বাড়ার সাথে সাথে শরীরের জ্বালা শুরু করলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । পরে রাজশাহী মেডিকেলে নেয়ার সময় ভোর ৫ ঘটিকায় পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি তদন্ত মো: মনিরুল ইসলাম বলেন, সাপের কামড়ে মৃত গৃহবধুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা।

পাবনায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

প্রকাশের সময়: ০৮:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫