শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণ ঘটনায় গণপিটুনিতে ধর্ষক  নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া (৫০) নামে এক ধর্ষক নিহত হয়েছেন।
শনিবার (২৯ জুন) রাত ১২ টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া এ গ্রামে ঘটনা ঘটে।
নিহত হাবিল মিয়া ওই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের এক শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে পরিবার জানতে পেরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং এ ঘটনায় থানায় এজাহার দাখিল করে।
শনিবার রাতে এলাকাবাসী ধর্ষক হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য রোববার সকালে গাইবান্ধা মর্গে পাঠানো হয়।

শিশু ধর্ষণ ঘটনায় গণপিটুনিতে ধর্ষক  নিহত

প্রকাশের সময়: ১২:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫