রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিলের ভেতর মিললো অটোচালকের মরদেহ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাকোলিয়ার বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার পুলিশ ।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই কাশিমবাজার নামক স্থান থেকে যুবকের অটোরিকশাটিও জব্দ করা হয়।

নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড়  গ্রামের শহিদুল মন্ডলের ছেলে।

স্বজনরা জানায়, আরিফুল মন্ডল শনিবার (২৮ জুন) বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরই একপর্যায়ে রোববার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের চাকলিয়ার বিলে অজ্ঞাত যুবকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে যায় এবং থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত আরিফুল মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

বিলের ভেতর মিললো অটোচালকের মরদেহ

প্রকাশের সময়: ০১:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫