গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) পরিষদটির হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন।
এসময় ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৫ কোটি ১৯ লাখ ২ হাজার ৩৯১ টাকার বাজেট ঘোষণা করেন প্রশাসনিক কর্মকর্তা ইউনুছ আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন সমাজ কর্মী রোকনুজ্জামান মন্ডল, সাংবাদিক আমিনুর রহমান, কাজী আমজাদ হোসেন, ইউপি সদস্য রওশন আক্তার, জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক ফকির, ইউনুছ আলী, আবু তালেব, একরামুল মিয়া, জিল্লুর রহমানসহ অনেকে।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, এ ইউনিয়নে রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং আরও অনেক পরিকল্পনা রয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পরিষদের সকল সদস্যসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















