শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি শুক্রবার সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া ডাক্তার পাড়ায় ঘটেছে। নিহত শিশু সিয়াম হোসেন (১৯ মাস) ওই পাড়ার মো. জাকিউল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে শিশু সিয়াম বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয় জনৈক ব্যক্তি নিথর শিশু সিয়ামকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন এবং তার পরিবারের সদস্যদের খবর দেন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন অনাকাঙ্খিত দূর্ঘটনা রোধে পরিবার ও অভিভাবকদের বেশি সর্তক ও সচেতন থাকা জরুরি।

জনপ্রিয়

নারীদের স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মোশারফ 

খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৯:৪৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫