বসুন্ধরা শুভসংঘের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখার নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটিতে এ জে আশিকুর রহমানকে সভাপতি ও সজীব সরকারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
সোমবার (৪ মে) সংগঠনটির পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন মোস্তাফিজার ছাদী, সামিউল আলম সরকার ও মেজবাহুল হাসান রিয়ন।
কার্যকরী কমিটির উল্লেখিত সভাপতি ও সম্পাদক ছাড়াও সহ-সভাপতি হিসেবে আছেন- আহসান হাবীব, আহসান হাবীব, মোস্তাফিজুর রহমান কামাল, রুবেল মিয়া, অনিক চন্দ্র শীল, আনিশা রহমান নিশু ও মিতু আক্তার মৌ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবু কাউসার, আবিদ হাসান, আশাদুজ্জামান রিয়ন ও জুলিয়া জান্নাত জেমি।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দীপন মিয়া, ইভেন্ট সম্পাদক ফরিদ মন্ডল এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মমিনুল ইসলাম।
কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আবু ওসমান তমাল, ওয়ালিফ প্রান্ত, মিথুন হাসান রকি ও খন্দকার ফাতিন হাসানাত অনিক।
এ বিষয়ে নবগঠিত এই কমিটির সভাপতি এ জে আশিকুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ সংগঠনের যেসব লক্ষ্য ও উদ্দেশ্যে রয়েছে তা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। এজন্য উপদেষ্টাসহ কমিটির সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। ফলে সংগঠনের সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 








