শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে জুলাই স্মৃতি স্মরণে  সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ, গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার আল কোরআন ট্রাস্ট মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশীয় সাংস্কৃতিক সংসদের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র ও সংগঠনের উপদেষ্টা মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, উপদেষ্টা মো. সামিউল ইসলাম এবং তত্ত্বাবধায়ক মুহা. একরামুল হক।

বক্তারা বলেন, জুলাই আন্দোলন কেবল একটি আন্দোলন নয়, এটি গণমানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবময় ইতিহাস। শহীদদের আত্মত্যাগকে শুধু স্মরণ করলেই হবে না, তাদের আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা পর্ব শেষে প্রজেক্টরের মাধ্যমে জুলাই আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিওচিত্র ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। পরে জুলাইভিত্তিক একটি নাটিকা মঞ্চস্থ করা হয়, যেখানে আন্দোলনের পটভূমি, সংগ্রাম, আত্মত্যাগ ও বিজয়ের নানা দিক তুলে ধরা হয়। এছাড়া কবিতা পাঠ, দেশাত্মবোধক সংগীত এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল আবেগ, স্মৃতিচারণ এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করার প্রত্যয়।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের পাশাপাশি দেশীয় সাংস্কৃতিক সংসদের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলে

জনপ্রিয়

এসএসসিতে দিনাজপুর বোর্ড সেরা সুন্দরগঞ্জের রেজওয়ানকে সংবর্ধনা

সুন্দরগঞ্জে জুলাই স্মৃতি স্মরণে  সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

প্রকাশের সময়: ১০:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬