বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ অপেক্ষার পর স্বপ্নের ইউপি ভবনের নির্মাণ শুরু

দীর্ঘদিনের প্রত্যাশার পর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়েছে। ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. মেনাজ।

বক্তব্য রাখেন জামালপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান ‍শুভ, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, জমিদাতার পক্ষে খন্দকার আব্দুল্যাহেল আল মামুন, সৈয়দ শহিদুল ইসলাম ফিলু, বড় জামালপুর শাহী মসজিদ কমিটির সহসাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুজ্জামান একরাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন, মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম আসরাফী।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নির্মাণকাজে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে দ্রুত ভবনটির কাজ শেষ করা হবে। পাশাপাশি ভবন নির্মাণের পর সেখানে নাগরিক সেবার মান আরও বাড়ানো হবে।

জামালপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান ‍শুভ বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে পরিষদের প্রশাসনিক কার্যক্রমের জন্য আধুনিক ও উপযোগী পরিবেশ তৈরি হবে। এতে জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। ৩ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণধীন ভবনের কাজ আগামী ১৪ মাসের মধ্যে সম্পন্ন হওয়া আশা করছেন তিনি।

জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর স্বপ্নের ইউপি ভবনের নির্মাণ শুরু

প্রকাশের সময়: ০৩:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬