শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ফেরত জ্বরে সুন্দরগঞ্জে ডেঙ্গুর শঙ্কা, হাসপাতালে ৪

ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি ফেরার পর ডেঙ্গু শনাক্ত হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিন বাসিন্দার। পাশাপাশি উপজেলার বাইরে থেকে বেড়াতে আসা আরও একজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত এ উপজেলায় পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাঁদের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন চারজন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে চার রোগীকে চিকিৎসাধীন দেখা যায়। তাঁরা হলেন—আঙ্গুর মিয়া, কাজিউল ইসলাম, আল আমিন মিয়া ও ফুলমতি বেগম।

হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত চারজনের মধ্যে কাজিউল ইসলাম, আঙ্গুর মিয়া ও আল আমিন মিয়া ঢাকায় অবস্থান করছিলেন। জ্বর নিয়ে বাড়ি ফেরার পর পরীক্ষা করালে তাঁদের ডেঙ্গু শনাক্ত হয়। অন্যদিকে ফুলমতি বেগম তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজার এলাকায় বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হন।

চিকিৎসাধীন কাজিউল ইসলাম বলেন, ঢাকায় চাকরি করার সময় কয়েক দিন আগে জ্বর আসে। ওষুধ খাওয়ার পরও জ্বর না কমায় বাড়ি ফিরে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।

এদিকে একসঙ্গে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা থেকে জ্বর নিয়ে ফেরা ব্যক্তিদের ডেঙ্গু পরীক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলছেন চিকিৎসকেরা।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জনপ্রিয়

এসএসসিতে দিনাজপুর বোর্ড সেরা সুন্দরগঞ্জের রেজওয়ানকে সংবর্ধনা

ঢাকা ফেরত জ্বরে সুন্দরগঞ্জে ডেঙ্গুর শঙ্কা, হাসপাতালে ৪

প্রকাশের সময়: ১০:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬