দৈনিক করোতায়া’র সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি ও সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের মেয়ে অপছোড়া সুমাইয়া অন্তু (১৬) অসুস্থ জনিত কারণে বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
সাংবাদিক আনোয়ারুল ইসলামের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে অন্তু ছিল সবার বড়। জন্মলগ্ন থেকে শারীরিক-মানসিক প্রতিবন্ধী হয়ে বড় হচ্ছিল। সম্প্রতি শারীরিক অসুস্থ হয়ে চলে গেলো না ফেরার দেশে।
বুধবার বাদ যোহর জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়ে।
মাইয়াতের মৃত্যুতে সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশসহ প্রেসক্লাবের সকল সংবাদকর্মীগণ বিদেহী আত্নার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 

















