শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে দেয়াল চাপায় নিহত স্কুলছাত্রীর পরিবারে ইউএনও’র অর্থ সহায়তা

দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির পুরাতন মাটির দেয়াল ধসে চাপা পড়ে নিহত স্কুলছাত্রী সুমাইয়া খাতুনের (১১) পরিবারকে গত ১৫ জুলাই অর্থ সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা। তিনি নিহত স্কুলছাত্রী সুমাইয়া খাতুনের বাড়িতে গিয়ে তার পিতা মো. আজিজুল হকের হাতে নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এসময় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেন এবং শোকাহত পরিবারের সকলকে ধৈর্য্য ধারণ করে তার জন্য দোয়া করতে বলেন। উল্লেখ্য গত ১৫ জুন মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের দক্ষিণ আলোকডিহি গ্রামের বিত্তিপাড়ায় বাড়ির পুরাতন মাটির দেয়াল ধসে চাপা পড়ে সুমাইয়া খাতুন (১১) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

জনপ্রিয়

গাইবান্ধায় ৮৮ বস্তা জিরানি জব্দসহ দুই কারবারি গ্রেফতার

চিরিরবন্দরে দেয়াল চাপায় নিহত স্কুলছাত্রীর পরিবারে ইউএনও’র অর্থ সহায়তা

প্রকাশের সময়: ০৮:১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১