বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণ পাড়ায় ছুরিকাঘাতে জুবায়ের (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জুবায়ের ওই এলাকার মোহাম্মদ টুলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় যে, পূর্বশত্রুতার জের ধরে নিহত জুবায়ের এবং সাব্বির হোসেন নামের দুই যুবকের মধ্য রবিবার (৪জুলাই) রাত ৯টার দিকে নিজ এলাকায় ছুরি নিয়ে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে তারা উভয়েই একে অপরকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা দুজনকে রক্তাক্ত অবস্থায় তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের আহমেদের মৃত্যু হয়। এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এক মাস আগেও সাব্বির ও জুবায়ের নামের ওই দুই যুবক ছুরি নিয়ে মারামারিতে লিপ্ত হয়েছিলেন । এবং তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে জড়িতদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে।
মো. মাজেদুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪. নেট বগুড়া 

















