বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে সেনাবাহিনীর খাদ্য সহায়তা বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে চলমান লকডাউনে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।   বৃহস্পতিবার দুপুর ১টায় চিরিরবন্দর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের ৩৬ বীর (রিয়ার) অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-ইমরান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বরাদ্দকৃত রেশন হতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে সারাদেশে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব তহবিল হতে মাস্ক ও ঔষধ বিতরণ চলমান রয়েছে। সেনাবাহিনী দেশের যে কোন দূর্যোগে জনগণের পাশে সর্বদাই নিয়োজিত থাকে। এ কার্যক্রম চলমান থাকবে। বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম কামরুল হাসান, এনডিসি, এইচডিএমসি,পিএসসি, জিওসি’র নির্দেশক্রমে ১৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি’র তত্তাবধানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, লেফটেনেন্ট ইমন ইসলাম, চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, পার্বতীপুরের সমকাল প্রতিনিধি মাহমুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। সেনা সদস্যদের বরাদ্দকৃত রেশন হতে উপজেলায় ১৫০ জন হতদরিদ্র পরিবারের নারী-পুরুষকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রিয়

চিরিরবন্দরে সেনাবাহিনীর খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশের সময়: ০৬:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১