গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ মিয়া (১) নামের এক শিশুর মুত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) দুপুরে উপজেলার নলডাঙ্গা (টুপামারী) গ্রামে এ ঘটনাটি। মৃত আলিফ মিয়া ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, পরিবারের সবার অজান্তে আলিফ হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে বাড়ির পাশে ছোট একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরের পানিতে আলিফের ভাসমান মরদেহ দেখতে এবং আলিফের মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য ইয়াছিন আলী বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 
















