করোনা সংক্রমণ মোকাবিলায় সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলায় চলমান রয়েছে লকডাউন। এই লকডাউন অমান্য করায় ৪২ জনের ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) জেলার প্রত্যেক উপজেলায় ১৪ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করায় ওইসব পরিমান জরিমানা করা হয়।
ইতিপূর্বে লকডাউনের প্রথম দিনে ৪৭ মামলায় ২৬ হাজার ২৫০ টাকা, দ্বিতীয় দিনে ৬১ মামলায় ২৩ হাজার ২৫০ টাকা ও তৃতীয় দিনে ৯০ মামলায় ৬২ হাজার ৯০০ টাকা, চতুর্থ দিনে ১০৩ মামলায় ৮৯ হাজার ৫০ টাকা, পঞ্চম দিনে ৮০ মামলায় ৭১ হাজার ৩৫০ টাকা, ৬ষ্ঠ দিনে ৭৬ মামলায় ৭৩ হাজার ৫০০ টাকা ও সপ্তম দিনে ৭৮ মামলায় ৫৪ হাজার ৯০০ টাকা, অষ্টম দিনে ৭০ মামলায় ৪৪ হাজার ৯০০ টাকা ও নবম দিনে ৪৬ মামলায় ৩২ হাজার ৯৫০ টাকা অর্থদণ্ড করা হয়। এ পর্যন্ত সর্বমোট ১৫৪ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে প্রশাসন।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন জানান, লকডাউন বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সাধারণ মানুষদের বিধি-নিষেধ মানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ , সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও ব্যাটেলিয়ন আনসার বাহিনী সদস্যরা সর্বাত্নকভাবে দায়িত্ব পালন করছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















