রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা: গইবান্ধায় ২৪ ঘন্টায় শনাক্ত ৬৯ জন

গাইবান্ধা দিন দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে ওই সময় মধ্যে কোন ধরণের মৃত্যু কিংবা সুস্থ হয়নি কেউই।

রোববার (১১ জুলাই) রাত ৯ টার দিকে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

আজ নতুন ৬৯ জন আক্রান্তের মধ্যে সদরে ৩৭ জন, সাদুল্লাপুরে ৬ জন, পলাশবাড়ীতে ৫ জন, গোবিন্দগঞ্জে ১২ জন, সাঘাটায় ৫ জন ও সুন্দরগঞ্জ উপজেলায় ৪ জন। এ নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৭২৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৯৬৩ জন এবং মৃত্যুবরণ করেছে ২৭ জন। বর্তমানে আইসোলেশনে ৭৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ চলমান লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছেন।

প্রকাশের সময়: ০৯:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১