মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শ্রমজীবী মানুষের জন্য খাদ্য-অর্থ সহায়তার দাবি

লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদানের দাবিতে গাইবান্ধার মালিবাড়ীতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কুটিপাড়া শাখা।

সোমবার (১২ জুলাই) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের এমপির বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে কমরেড শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, দারিয়াপুর অঞ্চল সিপিবি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকার করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা করেছে কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষ কিভাবে চলবে কি খাবে তার ব্যবস্থা করছে না। এটা রীতিমত অমানবিক।

বক্তাগণ, উপস্থিত জনসাধরণকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করারও আহবান জানান। এর আগে বাজারে সাধারণ মানুষের মাঝে শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

জনপ্রিয়

চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

গাইবান্ধায় শ্রমজীবী মানুষের জন্য খাদ্য-অর্থ সহায়তার দাবি

প্রকাশের সময়: ০৪:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১