রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় সড়ক দূর্ঘটনায় আহত যুবকের মুত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলামের ছোট ভাই গুরুতর আহত আকরাম ইসলাম (২৭) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।  নিহত আকরাম উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার ইউনূস আলীর দ্বিতীয় ছেলে।

জানা গেছে,  ৬ জুলাই বিকেলে উপজেলার খানসামা থেকে পাকেরহাট রাস্তার সহজপুর নামক স্থানে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আকরাম। রক্তাক্ত অবস্থায় তাকে পাকেরহাট হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তাঁকে আইসিইউতে এবং গত রবিবার লাইফ সাপোর্টে রাখা হয়।  চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৫দিনেও তারও জ্ঞান ফিরেনি। অবশেষে ১১ জুলাই রাত পৌঁণে ১০টায় সে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম জাগো২৪.নেট-কে বলেন, আজ ১২ জুলাই তার দাফন সম্পন্ন হয়েছে।

প্রকাশের সময়: ০৪:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১