সারাদেশের ন্যায় গাইবান্ধায় চলমান রয়েছে লকডাউন। এই লকডাউনের ১৩ তম দিনে বিধিনিষেধ অমান্য করায় ৬৩ মামলায় ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) রাত ৯ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। আজ জেলার প্রত্যেক উপজেলায় ১১ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টি করামহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ইতিপূর্বে লকডাউনের প্রথম দিনে ৪৭ মামলায় ২৬ হাজার ২৫০ টাকা, দ্বিতীয় দিনে ৬১ মামলায় ২৩ হাজার ২৫০ টাকা ও তৃতীয় দিনে ৯০ মামলায় ৬২ হাজার ৯০০ টাকা, চতুর্থ দিনে ১০৩ মামলায় ৮৯ হাজার ৫০ টাকা, পঞ্চম দিনে ৮০ মামলায় ৭১ হাজার ৩৫০ টাকা, ৬ষ্ঠ দিনে ৭৬ মামলায় ৭৩ হাজার ৫০০ টাকা ও সপ্তম দিনে ৭৮ মামলায় ৫৪ হাজার ৯০০ টাকা, অষ্টম দিনে ৭০ মামলায় ৪৪ হাজার ৯০০ টাকা ও নবম দিনে ৪৬ মামলায় ৩২ হাজার ৯৫০ টাকা দশম দিনে ৪২ জনের ২৮ হাজার টাকা, ১১তম দিনে ৬১ জনের ২৮ হাজার ৬৫০ টাকা ও ১২ তম দিনে ৫৮ মামলায় ৪৫ হাজার ৫০ জরিমানা করা হয়। এ পর্যন্ত সর্বমোট ১৯২ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে প্রশাসন।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন জানান, লকডাউন বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সাধারণ মানুষদের বিধি-নিষেধ মানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও ব্যাটেলিয়ন আনসার বাহিনী সদস্যরা সর্বাত্নকভাবে দায়িত্ব পালন করছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 



















