বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের দাবি

অগ্রাধিকার ভিত্তিতে সকল শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের দাবিতে মানববন্ধন করেছে গাইবান্ধা জেলা ছাত্র ইউনিয়ন।

বুধবার (১৪ জুলাই) দুপুরে ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, পলাশবাড়ী উপজেলা সংসদের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, শান্ত মিয়া প্রমুখ।

বক্তারা দাবি করেন, করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষাব্যবস্থাকে রক্ষা করতে শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। সেইসাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোডম্যাপ ঘোষণা এবং অস্বচ্ছল শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষকে রেশন প্রদান করতে হবে।

জনপ্রিয়

গাইবান্ধায় শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের দাবি

প্রকাশের সময়: ০৭:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১