বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় একদিনে শনাক্ত ১৬৪, মৃত্যু ১

ছবি: প্রতিকী

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় গাইবান্ধা আদর্শপাড়া বাসিন্দা আব্দুল জলিল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে।

নতুন ১৬৪ আক্রান্তদের মধ্যে সদরে ৬৬, সাদুল্লাপুরে ২০, পলাশবাড়ীতে ২৩, গোবিন্দগঞ্জে ১৬, ফুলছড়িতে ২, সাঘাটায় ১১ ও সুন্দরগঞ্জ উপজেলায় ২৫ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১২৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৯৬৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৩০ জন। বর্তমানে এক হাজার ১৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, করোনা ভাইরাস বিস্তার রোধে মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত নিশ্চিত করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।

জনপ্রিয়

গাইবান্ধায় একদিনে শনাক্ত ১৬৪, মৃত্যু ১

প্রকাশের সময়: ০১:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১