বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ উপহার পেলেন ১০০০ শ্রমিক

গাইবান্ধার পলাশবাড়ী-সাদুল্লাপুর ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ১ হাজার  শ্রমিক ঈদ উপহার হিসেবে পেলেন লুঙ্গি ও টি-শার্ট। নিউ লাইফ ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে এসব সহায়তা দেয়া হয়।

মঙ্গলবার (২০ জুলাই) সংগঠনটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এর নিজস্ব অর্থায়নে ওইসব উপজেলার বিভিন্ন স্থানের রিকশাভ্যান ও লোড-আনলোড শ্রমিকদের মাঝে লুঙ্গি ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। এসময় সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রব মো. খালেক, আসাদুজ্জামান রুবেল, হাবিবুবর রহমান প্রমূখ।

উল্লেখ্য, আমেরিকান প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ পীরগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিউ লাইফ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্চাসেবী সংগঠন প্রতিষ্ঠিত করে।

এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে আবু জাহিদ নিউ এর নিজস্ব অর্থায়নে গ্রামীণ রাস্তা-ঘাট সংস্কার করাসহ ছিন্নমূল মানুষদের নানা ধরণের সেবা প্রদান করে চলেছে। বিশেষ করে করোনা পরিস্থিতি কর্মহীন মানুষদের জন্য বাসস্থান, খাদ্য, বস্ত্র ও  চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

ঈদ উপহার পেলেন ১০০০ শ্রমিক

প্রকাশের সময়: ০১:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১