প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী পেলেন দিনাজপুরের খানসামা উপজেলার ট্রাক ও ট্যাংলড়ির শতাধিক শ্রমিক।
উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট চত্বরে সোমবার রাতে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিরতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, পাকেরহাট ট্রাক ও ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের রেজি. নং ২৪৫)’র আহŸায়ক মো. আলতাফ হোসেন, যুগ্ম আহŸায়ক সাদাকাতুল বারী, সদস্য আজিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা শরীফউদ্দিন, মহসিন আলী, গোলাম মোস্তফা এবং শ্রমিক নেতা মহসিন আলী, ইশতিয়াক আহমেদ শুভসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















